
জামালপুরের মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করায় দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । শনিবার বিকালে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের আমলীতলা এলাকার একটি দোকানদারকে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করায় এ জরিমানা করা হয়।
জানা গেছে ওই দোকানদার বোতলজাত ভাবে প্রতি লিটার পেট্রোল ১৮০-২০০ টাকায় বিক্রি করতে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে এসে ওই দোকানদারকে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন পেট্রোল/অকটেন সহ অন্যান্য পণ্য সামগ্রী ও যদি নির্ধারিত মুল্য বা দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হয় তাহলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন