ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি -মেলান্দহে বীর শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৫ অগাস্ট ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি -মেলান্দহে বীর শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন

৫আগস্ট ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের মেলান্দহে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মেলান্দহ উপজেলার বীর শহীদ আবুজার, শহীদ জসিম ও শহীদ আমজাদ হোসেনের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদদের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

এ সময় এমপি মোস্তাফিজুর রহমান বাবুল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু, সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রহিম ও গোলাম হাফিজ নাহিন, সাংগঠনিক সম্পাদক নূরনবী মণ্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিব হাসান রনি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের ত্যাগ দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের সংগ্রামে আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।

শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরা বলেন, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার মধ্য দিয়েই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০