শরণখোলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে বাস, শিশুসহ ৭ যাত্রী প্রাণে রক্ষা - Channel 11
নাজমুল ইসলাম সবুজ (শ্বরণখোলা) বাগেরহাট
৫ অগাস্ট ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরণখোলায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে বাস, শিশুসহ ৭ যাত্রী প্রাণে রক্ষা

বাগেরহাটের শরণখোলায় সাইনবোর্ড- রায়েন্দা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন কাঠের পুল এলাকায় ঢাকা থেকে শরণখোলা গামী হামিম পরিবহনের একটি বাস গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে মাঠের মধ্যে পড়ে যায়। সৌভাগ্যক্রমে শিশুসহ ৭ যাত্রী প্রাণে রক্ষা পায়।

ঘটনাটি ঘটেছে ৪ আগস্ট রাত তিনটার দিকে আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন কাঠেরপুল এলাকায়।

পরিবহনের যাত্রী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঢাকা থেকে শরণখোলা গামী হামিম পরিবহনের একটি বাস সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে শরণখোলার উদ্দেশ্যে রওনা দেয়। রাত তিনটার দিকে শিশুসহ সাত জন যাত্রী নিয়ে সাইনবোর্ড – রায়েন্দা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার সংলগ্ন কাঠেরপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি তাল গাছে ধাক্কা মেরে পার্শ্ববর্তী মাঠের মধ্যে পড়ে যায়।

ঘুমন্ত যাত্রীরা হঠাৎ দিকবিদিক হয়ে মাঠে পানি কম থাকায় জানালা দিয়ে বেরিয়ে আসে। এ ঘটনায় তিন চার জন যাত্রী সামান্য আহত হলে ও হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এক যাত্রী জানায় তার এক শিশুসন্তান কোলে ছিল বাসটি পড়ে যাওয়ার সময় তিনি শিশুকে বুকের সাথে জড়িয়ে ধরেন যার জন্য কোন সমস্যা হয়নি।

অন্য এক যাত্রী জানায় ধারণা করা হচ্ছে ড্রাইভারের ঘুম আসছিল যার জন্য তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে অন্য এক যাত্রী জানায় মূল ড্রাইভার গাড়িতে না থাকায় হেলপার দিয়ে গাড়ি চালানোর জন্য এ ধরনের ঘটনা ঘটছে।

তবে রায়েন্দা বাস স্ট্যান্ড সংলগ্ন হামিম কাউন্টারের ম্যানেজার মিজানুর রহমান বলেন এ গাড়ির ড্রাইভার অনেক ভালো তবে কেন এ ঘটনা ঘটছে তা নিয়ে জানাতে পারেননি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০