আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতির ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট অধ্যক্ষ গোলাম রব্বানীর - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৬ অগাস্ট ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতির ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট অধ্যক্ষ গোলাম রব্বানীর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আব্দুল আলী মির্জা কাসেম কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী আওয়ামী লীগের সাধারণ সদস্য ও সমর্থক পদ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এরপরই বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রেস বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ গোলাম রব্বানী বলেন, মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাসেম কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। তাঁর দাবি, ২০১৮ সালে পবিত্র হজ পালনকালে মহান আল্লাহর পবিত্র কাবাঘর স্পর্শ করে তিনি শপথ করেছিলেন, জীবনের বাকি সময়ে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবেন না।

তিনি বলেন, ঐ সিদ্ধান্তের পর থেকে তিনি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অংশ নেননি। তবে বিভিন্ন সময়ে কিছু ব্যক্তি তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হিসেবে প্রচার ও উল্লেখ করে আসছিলেন। এ ধরনের বিভ্রান্তির অবসান ঘটাতেই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “কয়েক বছর পূর্বে আমি আওয়ামী লীগের সমর্থক/সদস্য ছিলাম। আজ ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগের সাধারণ সদস্য/সমর্থক থেকে নিজেকে শতভাগ মুক্ত করিলাম।

আরও বলেন, “আজ থেকে আমি সব ধরনের রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করলাম। জীবনের অবশিষ্ট সময় আমি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়াব না। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নির্দেশিত পথে চলেই মৃত্যুর আগ পর্যন্ত জীবন অতিবাহিত করতে চাই।

অধ্যক্ষ গোলাম রব্বানী আরও বলেন, ভবিষ্যতে তিনি শিক্ষা বিস্তার, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে চান। রাজনীতির পরিবর্তে একজন শিক্ষাবিদ হিসেবে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের প্রাক্তন ধর্মবিষয়ক সম্পাদক ও সদস্য এরপূর্বে তিনি মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন কয়েকবার ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য থেকে নির্দেশনা অনুযায়ী বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের আগস্টের পর কয়েকটি নাশকতা ও সন্ত্রাস আইন মামলায় তিনি সাড়ে ৩ মাস জেল খাটার পর বর্তমানে জামিনে মুক্ত আছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ গোলাম রব্বানীর এ ঘোষণা মাদারগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সদস্য ও সমর্থক পরিচয় থেকে নিজেকে অব্যাহতির ঘোষণা দেন। তাঁর এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০