
আজ ০৫/আগস্ট/২৬ইং “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নীলফামারীতে ৫আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই শহীদদের পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে নীলফামারী শিল্পকলা কোটিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজামানের সভাপতিিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ। সভায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন অতিথিগণ।
এর আগে সকালে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পণ করা হয় সরকারি বিভিন্ন দফতর, রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে। এছাড়া বিকেলে ৩৬ জুলাই সত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন