
জামালপুরের মাদারগঞ্জের এফকেটিএস দাখিল মাদ্রাসার অফিস সহকারী মোঃ জোনাব আলীকে অবঃ জনিত কারনে মঙ্গলবার বিকাল ৩ টায় আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফকেটি মাদ্রাসা’র সুপার মাওলানা মোঃ আব্দুল বারী। এসময় বক্তব্য রাখেন সহ সুপার জয়নাল আবেদিন, বিদায়ী অফিস সহকারী জোনাব আলী, অবঃ শিক্ষক কামাল পাশা, সহকারী শিক্ষক জাকারিয়া আলম, মাসুদুর রহমান’ মজনু বিএসসি প্রমূখ।
অনুষ্ঠানে এফকেটি মাদ্রাসা শিক্ষক/কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। ফুলের শুভেচ্ছায় বিদায় জানায় শিক্ষক/কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। পরে বিদায়ী জোনাব আলী সহ সকলের নেক হায়াত কামনায় দোয়া করা হয়।
মন্তব্য করুন