মেলান্দহের পইরবাড়িতে জমি দখলের চেষ্টার অভিযোগ, ধান রোপণকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা - Channel 11
বেলাল হোসেন শান্ত, জামালপুর।
১৫ অগাস্ট ২০২৬, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহের পইরবাড়িতে জমি দখলের চেষ্টার অভিযোগ, ধান রোপণকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

জামালপুরের মেলান্দহে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় বিরোধীয় জমিতে ধান রোপণকে কেন্দ্র করে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মিজানুর রহমান মজনু।

অভিযোগে লিখিত অভিযোগে তিনি বলেন, উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পইরবাড়ী মৌজায় তিনি ও তার ভাইদের পৈত্রিক ও ক্রয়কৃত জমি প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে ভোগ দখল করে আসছেন। গত কয়েক বছর যাবত পুর্ব শত্রুতার জের ধরে একই এলাকার হাবিবুর রহমান, মোহাম্মদ আলী, আলমসহ সংঘবদ্ধ একটি চক্র হঠাৎ উক্ত জমি নিজেদের পৈত্রিক দাবি করে দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও নিজেদের স্বপক্ষে কোন দালিলিক প্রমাণ না নিয়েই গত ১৩ আগস্ট সকাল ৮টার দিকে হাবিবুর রহমান, মোহাম্মদ আলী, আলম মিয়াসহ সংঘবদ্ধ চক্রটি ওই জমিতে গিয়ে জোরপূর্বক হালচাষ করেন এবং ধানের চারা রোপন করেন। এ সময় মিজানুর রহমানের লোকজন বাধা দিলে অভিযুক্তরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন ও বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ঘটনার পরপরই মেলান্দহ থানা পুলিশ সরজমিনে পরিদর্শন করে অভিযুক্তদের নিষেধ করে আসেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের ইঞ্জিনিয়ার হুমায়ুন বলেন, আমাদের জমির আরওআর রেকর্ড, বিআরএস রেকর্ড, দলিল, খাজনা খারিজ সব কিছু সঠিক থাকলেও অভিযুক্তরা সিএস রেকর্ডের মালিক দাবি করে আমাদের জমি দখল করার চেষ্টা করে আসছে। যদিও তাদের দাবির স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারে নাই।

জমি দখল বিষয়ে অভিযুক্ত আলম মিয়া বলেন, আমার বাপ-দাদারা তাদের ওখানে কাজ করতো। আমরাও তাদের বাড়িতে কাজ করতাম । এতদিনে শুনি এসব জমি আমাদের। তাই আমরা ধান লাগিয়েছি। আমাদের কাগজ দেখাইলেই আমরা চলে যামু।

মেলান্দহ থানার এসআই রবিউল ইসলাম বলেন, মিজানুর রহমানের লিখিত একটি অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলছি।

বিষয়টি নিয়ে দ্রুত সময়ের মধ্যে সঠিক একটি সমাধান চান এলাকাবাসী।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০