
পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগষ্ট (সোমবার) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে রিজিওনাল ইন্টেলিজেন্স কমিটির সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক সভার সভাপতিত্ব করেন।

সভায় বিগত সময়ে নিরাপত্তা পরিস্থিতি সুষ্ঠু রাখতে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ ইতিবাচক প্রভাব রেখেছে দাবি করে বক্তারা বলেন, আসন্ন সেপ্টেম্বর মাসে যেন স্বার্থান্বেষী মহল কোন সুযোগ নিতে না পারে সে লক্ষ্যে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জারি থাকবে।
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উৎসব মুখর করতে এবং পর্যটকদের নিরাপত্তা সহ সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কর্ম পরিকল্পনা গ্রহীত হয় এ সভায়।
এ সময় ডিজিএফআই-এর ডেট কমান্ডার কর্ণেল মাহফুজ উল বারী, পুলিশ সুপার মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ শাহরিয়ার রাজিব,৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল রবিউল ইসলামসহ খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সকল জোন অধিনায়ক সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন