লালমোহনে অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজারসহ আটক-৪ - Channel 11
মুশফিক হাওলাদার (লালমোহন) ভোলা
১৭ অগাস্ট ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজারসহ আটক-৪

ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত লালমোহন থানাধীন ধলীগৌরনগর নতুন সুইচগেট সংলগ্ন মেঘনা নদী এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজারসহ চারজনকে আটক করা হয়।

পরে লালমোহনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পরে মুচলেকা নিয়ে ড্রেজারসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন- পিরোজপুর সদর উপজেলার সংকর পাশা গ্রামের মোঃ রুস্তম আলীর ছেলে মোঃ রাজিব, ভোলার দোলারহাট থানার আহমদপুর গ্রামের নূর মোহাম্মদ জমাদারের ছেলে আব্দুল খালেক, লালমোহনের ধলীগৌরনগর ৭ নম্বর ওয়ার্ডের মোঃ মোকলেছুর রহমানের ছেলে মোঃ আকবর এবং বরিশালের উজিরপুর সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের মৃত আব্দুর রফ মুন্সীর ছেলে মোঃ রাজু।

কোস্ট গার্ড জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙনসহ নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে। বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০