জামালপুরে জশনে জুলুছের আনন্দ মিছিল - Channel 11
বেলাল হোসেন শান্ত, জামালপুর।
২৬ অগাস্ট ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে জশনে জুলুছের আনন্দ মিছিল

নবীজি হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র আবির্ভাব দিবস উপলক্ষে জামালপুরে জশনে জুলুছের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে খাজায়েনে রহমত পাক দরবার শরীফের উদ্যোগে শহরের পিটিআই প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি বের হয়। দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর কেবলা আলহাজ্ব মুহাম্মদ রেজাউল হক রেজার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরবার শরীফে গিয়ে শেষ হয়।

এছাড়া জামালপুর দরবার শরীফের উদ্যোগেও পিটিআই চত্বর থেকে পৃথক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে হযরত শাহ জামাল (রহ.) মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জামালপুর দরবার শরীফের গদিনসীন মাওলানা রওনকুল ইসলাম মাইজভান্ডারী।

মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এসময় নবীজি (সাঃ)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

অন্যদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ অনুসরণ এবং মানবতার কল্যাণে তাঁর শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০