মাদারগঞ্জে তালাবদ্ধ ভাঙ্গারির দোকান থেকে মরদেহ উদ্ধার - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৮ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে তালাবদ্ধ ভাঙ্গারির দোকান থেকে মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে ফকির আলী (৩৫) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ বৃহস্পতিবার রাত ৮ টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তালাবদ্ধ দোকান থেকে উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া পূর্ব পাড়া এলাকার হরমুজ আলী’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,  সে ভাঙ্গারী ব্যবসা করতো। গতরাত ১১ টা থেকে তাকে দেখা যাচ্ছিলো না। সন্ধ্যার পর স্থানীয়রা দোকানের সামনে দিয়ে যাতায়াতের সময় দোকানের ভেতর থেকে গন্ধ পায়। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে শতশত লোকজনের ভিড় জমে।পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় এস এইচ তপন সহ কয়েকজন জানান, সে দোকানেই থাকতো, রান্না করে নিজেই খাইতো আর ভাঙ্গারির ব্যবসা করতো। দোকানের ভিতর থেকে গন্ধ আসায় পুলিশ কে খবর দেয় লোকজন এবং পুলিশ এসে তালা কেটে সার্টার খোলে ফকির আলীর মরদেহ উদ্ধার করে। তার স্ত্রী’র সাথে দীর্ঘদিন যোগাযোগ ছিল না বলে জানা গেছে। তার দুটি ছেলে প্রবাসে থাকে এবং একটি ছেলে ৮ম শ্রেণিতে পড়ে।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় জানান, যে অবস্থা দেখলাম তাতে মনে হয় গরমে স্ট্রোক করে মারা গেছে। তার ভাঙ্গারির দোকানেই রান্না করতো, খাইতো থাকতো তার স্ত্রী’র সাথে সম্পর্ক ভালো ছিল না। আবেদন পক্রিয়া চলছে।পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০