খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, স্থায়ী নিরাপত্তা বিধান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ।

​আজ রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির খাগড়াছড়ি জেলা কমিটির পক্ষ থেকে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

​সংবাদ সম্মেলনে পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কংজ প্রু মারমা।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি সুধাঅং মারমা, মংখই মারমা, থৈংলা

প্রু মারমা, চেংঞা মারমাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁরা বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতির ধারা অব্যাহত রাখতে এবং অঞ্চলের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে এসব কমিটি গঠন একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন গঠিত এসব কমিটির মাধ্যমে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং এলাকার শান্তি ও সামাজিক গতিশীলতা বৃদ্ধি পাবে।

​সংবাদ সম্মেলনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটির নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে বর্তমান সরকারের ধারাবাহিক সহযোগিতার কথা উল্লেখ করেন এবং সরকারের প্রতি তাঁদের পূর্ণ আস্থা ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০