নীলফামারীতে ‘জুলাই হত্যার বিচারের দাবিতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ‘জুলাই হত্যার বিচারের দাবিতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

‘জুলাই হত্যার বিচার কোথায়’—এই দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখা। রোববার (১৩/সেপ্টেম্বর/২০২৬ইং) দুপুরে ১২টায় সদর উপজেলার চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’র নেতাকর্মী ছাড়াও জুলাই যোদ্ধা, ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ‘জুলাই হত্যার বিচার কোথায়’, ‘দাবি একটাই—প্রতিটি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

এর আগে চৌরঙ্গী মোড় এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম, মিছিল-সমাবেশ ও সাংগঠনিক তৎপরতা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে । এবং জুলাই আন্দোলনে নিহতদের হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা, নিহত ও আহতদের পরিবারের যথাযথ রাষ্ট্রীয় সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হওয়ার সুযোগ নেই। আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিটি ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গড়িমসি বা কালক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

আমরা জুলাই যোদ্ধার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সঞ্চালনায় ছিলেন আমরা জুলাই যোদ্ধার যুগ্ন আয়বায়ক জনাব মোঃ খোকন ইসলাম এবং সভাপতিত্ব করেন আমরা জুলাই যোদ্ধার সম্মানিত আয়বায়ক জনাব শাহরিয়ার ইসলাম হাবিল।

আরো উপস্থিত ছিলেন সুমন, মিঠু, শান্ত, জীবন, সিয়াম, হাবিব, ফারুক আলম, আলামিন, সোহেল রানা শায়েল, ওমর ফারুক, আরো সর্বস্তরের জুলাই যোদ্ধা গন এবং ছাত্র জনতা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০