
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ৫ বছরে ২৫ কোটি বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল এর পরামর্শক্রমে জামালপুরের মেলান্দহে জামালপুর – দেওয়ানগঞ্জ হাইওয়ে সড়কের দুইপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টায় সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও বৃক্ষ বিতরন করেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব নুরল আলম সিদ্দিকী।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, দলীয় নেতৃবৃন্দ, বৃক্ষপ্রেমী সাধারন মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ আয়োজনের উদ্দোক্তা আলহাজ্ব নুরল আলম সিদ্দিকী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় সবুজ জামালপুর গড়তে মেলান্দহ উপজেলার জামালপুর দেওয়ানগঞ্জ হাইওয়ে সড়কের দুই ধারে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ এর কোন বিকল্প নেই। ষড়ঋতুর দেশে এখখ গ্রীষ্মকাল ছাড়া অন্যান্য ঋতুর আজ দেখা মেলা ভার। তাই সবাই বৃক্ষরোপণ করি, সবুজ শ্যামল বাংলাদেশ গড়ি।
মন্তব্য করুন