মাদক থেকে যুবকদের মসজিদ মুখী করার প্রতিশ্রুতি- চেয়ারম্যান প্রার্থী বিক্রম হাফিজ শয়ন - Channel 11
বেলাল হোসেন শান্ত, জামালপুর।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক থেকে যুবকদের মসজিদ মুখী করার প্রতিশ্রুতি- চেয়ারম্যান প্রার্থী বিক্রম হাফিজ শয়ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের সঙ্গে গণসংযোগ করেছেন তরুণ প্রার্থী বিক্রম হাফিজ শয়ন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

গণসংযোগকালে বিক্রম হাফিজ শয়ন বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের মসজিদমুখী করতে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ইউনিয়নের বিভিন্ন সড়ক সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তা, ব্রিজ নির্মান,কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত সম্মানী ভাতার অর্থ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করার কথাও জানান এই তরুণ প্রার্থী।

এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান। এজন্য দল-মত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।

গণসংযোগকালে স্থানীয় ভোটার ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০