দীঘিনালায় উপজেলা বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবার পেল নগদ সহায়তা - Channel 11
ক্যহলাচিং মারমা,খাগড়াছড়ি সদর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীঘিনালায় উপজেলা বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবার পেল নগদ সহায়তা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারের মধ্যে শর্তহীন নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বাবুছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে এ সহায়তা দেওয়া হয়।

‘Emergency Assistance for Flash Flood and Landslide Affected People of Chattogram and Sylhet Divisions in Bangladesh’ প্রকল্পের আওতায় এ সহায়তা বিতরণ করা হয়। প্রকল্পে সহায়তা করছে ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস), বাস্তবায়নকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে জাবারাং কল্যাণ সমিতি।

অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে তাঁর প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা। বক্তব্যে তিনি বলেন, আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন পূরণে এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সহায়তাকারী ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে সহায়তা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

স্বাগত বক্তব্যে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার চেষ্টা করা হয়েছে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে আগাম সতর্কতা, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজন বিবেচনায় নিয়ে তালিকা প্রস্তুত ও উপকারভোগী নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল-আমিন, প্রকল্পের টিম লিডার বিদ্যুৎ জ্যোতি চাকমাসহ প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে শর্তহীন নগদ অর্থ সহায়তা হিসেবে বাবুছড়া ইউনিয়নের নির্বাচিত ৩৬০ পরিবারের মধ্যে মোট ২১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০