হরিপুরে অভিভাবক সমাবেশ ও ‘নজরুল বর্ষ’র পুরস্কার বিতরণ - Channel 11
গোলাম রব্বানী (হরিপুর) ঠাকুরগাঁও
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিপুরে অভিভাবক সমাবেশ ও ‘নজরুল বর্ষ’র পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অভিভাবক সমাবেশ, আলোচনা সভা এবং চলমান ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে হরিপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের টিএসসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই প্রতিপাদ্যে হরিপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এই অনুষ্ঠানের আয়োজন করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সামশুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বাসুদেব রায়। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) মো. আবু তাহের।
‎
‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক মো. আবু তাহের। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও চন্দন কর বলেন, ‘কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে। এই স্লোগানকে ধারণ করে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি নজরুলের মতো বিদ্রোহী ও মানবিক চেতনা লালন করতে হবে। অভিভাবকদেরও সন্তানের নিয়মিত খোঁজখবর রাখতে হবে।’
‎
‎এ সময় তিনি নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে প্রায় ২০০ জন অভিভাবক শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন শিক্ষার্থী এবং কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ৬ জনকে বই পুরস্কার হাতে তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেস্ট ও উপহার প্রদান করেন অত্র কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বাসুদেব রায়।

‎পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অটোমোবাইল ট্রেডের ইন্সট্রাক্টর মোছা. শারমিন আক্তার রিমা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০