প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন - Channel 11
মোঃ নাজিমউদ্দীন, (চৌদ্দগ্রাম) কুমিল্লা
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

প্রত্যন্ত গ্রামঞ্চলের প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য সংরক্ষণ ও নায্যমূল্য পাওয়ার সুবিধার্থে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগর গ্রামে সরকারি ভাবে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় (হাইব্রিড সোলার অপারেটেড) ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন।

চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদের সভাপতিত্বে এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মোঃ মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোঃ শাহআলম রাজু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল-মামুন সাগর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মীর হোসেন, কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শাহ আলম, কাশিনগর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, কাশিনগর ইউনিয়ন জামায়াত নেতা ইয়াকুব আলী, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সোলায়মান কবির, চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রসূল নয়ন, উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও আবু কাওসার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন বলেন,, যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছে তাদের কৃষিজাত পণ্যের নায্যমূল্য পাওয়ার সুবিধার্থে সরকারি এই কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। মহাসড়ক থেকে যোগাযোগ ব্যবস্থার দূরবর্তী হওয়ায় আমরা এই প্রত্যন্ত গ্রামঞ্চল হিলালনগরে এ মিনি কোল্ড স্টোরেজটি স্থাপনের জন্য নির্ধারণ করেছি। যেন এখানকার সকল কৃষকরা এটির সুবিধা নিতে পারে। আজ থেকে কোল্ড স্টোরেজটি আপনাদের সম্পদ, আপনারাই এর যাবতীয় রক্ষণাবেক্ষণ করবেন। এটি যত্ন সহকারে তা দেখভাল করার দায়িত্ব আপনাদের সকলের।

এটির সঠিক ব্যবহার করা গেলে এ অঞ্চলের কৃষকরাসহ সাধারণ লোকজন অধিক সুফল ভোগ করতে পারবে। আর এটির সুবিধা নিয়ে কৃষকরা যেন জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে সেই প্রত্যাশাই করি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০