মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল স্নাতকোত্তর মাদ্রাসা'আলিম ১ম বর্ষের নবীন বরণ - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল স্নাতকোত্তর মাদ্রাসা’আলিম ১ম বর্ষের নবীন বরণ

জামালপুরের মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল স্নাতকোত্তর মাদ্রাসার আলিম প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় অত্র প্রতিষ্ঠানের হলরুমে আলিম প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিংবডি’র সদস্য উপজেলা বিএনপি সহ সভাপতি মোঃ সালেহীন সবুজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও হেলাল উদ্দিন, আনিছুর রহমান, আবুল কাশেম, মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, সহকারী শিক্ষক মাকছুরা বেগম, আব্দুল হাকিম প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক জগলুল পাশা ও ইংরেজি প্রভাষক সুলতানা রাজিয়া।

গজল ও হাদিস পরিবেশন করেন প্রভাষক মীর আব্দুল বাকী এবং ওমর ফারুক। এর পর নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে দোয়া করা হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপকবৃন্দ,প্রভাষক ও সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, শতাধীক শিক্ষার্থীসহ ৩য়,৪র্থ শ্রেণির কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০