কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’-এর আয়োজনে মঞ্চস্থ হলো নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’ - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’-এর আয়োজনে মঞ্চস্থ হলো নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’

কুড়িগ্রাম পৌর টাউনহলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’-এর আয়োজনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’।

বিমল বন্দোপাধ্যায় রচিত কাল্পনিক গল্পনির্ভর এই নাটকটির নির্দেশনা দিয়েছেন পার্থ প্রতিম চক্রবর্তী। শুক্রবার রাতে প্রদর্শিত এই নাটকটি দেখতে টাউনহলে নাট্যামোদীদের ঢল নামে এবং পুরো হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

​নাটক শুরুর আগে ‘প্রচ্ছদ’-এর সভাপতি দুলাল বোসের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “কুড়িগ্রামের সাংস্কৃতিক ইতিহাস অতি পুরোনো ও গৌরবময়।

নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজকে সচেতন করা এবং প্রগতিশীল চেতনা জাগিয়ে তোলার অন্যতম শক্তিশালী শক্তি। প্রচ্ছদের এই নাট্যপ্রয়াস কুড়িগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেগবান করবে এবং নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় অনুপ্রাণিত করবে।

​আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নাট্য ব্যক্তিত্ব শ্যামল ভৌমিক।

​বক্তারা কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারাক্রম বজায় রাখতে নিয়মিত নাট্যচর্চা ও সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনা পর্ব শেষে মঞ্চস্থ হয় বহু প্রতীক্ষিত কাল্পনিক নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’। পুরো পরিবেশনাজুড়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও করতালি কুড়িগ্রামের প্রাণবন্ত নাট্যানুরাগকেই আরও একবার প্রমাণ করে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০