কক্সবাজারে ভ্রমণে গিয়ে মাদারগঞ্জের ইউপি সদস্যের মৃত্যু - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ভ্রমণে গিয়ে মাদারগঞ্জের ইউপি সদস্যের মৃত্যু

কক্সবাজারে ভ্রমণে গিয়ে জামালপুরের মাদারগঞ্জের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ৩ ঘটিকায় কক্সবাজার সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন ইউপি সদস্য আঃ হাই (৪৫)।
সে মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোড়খালী ইউনিয়নের কয়ড়া ফুলার পাড়া এলাকার মৃত হাবিল মন্ডলের ছেলে এবং ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এর দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা গেছে গত বৃহস্পতিবার তার শ্যালকের সাথে কক্সবাজারের উদ্দেশ্যে বাস যোগে যাত্রা করে ৪৫ জন। পৌছে বিশ্রাম নেওয়ার পর কয়েকদিন বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে। মঙ্গলবার কক্সবাজার সী বিচে ঘুরে এসে ভাড়া বাসায় খেয়ে শুয়ে পড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষনাৎ কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে সে হার্ট অ্যাটাক করে ছিল। বর্তমানে ইউপি সদস্য আঃ হাই এর মরদেহ কক্সবাজার সরকারি হাসপাতালে রয়েছে।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই প্রবাসী ছেলে এবং এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন উপজেলা ও ইউনিয়ন পরিষদ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

নিহতের শ্যালক জয়নাল আবেদিন জানান গত বৃহস্পতিবারে আমার দুলা ভাই সহ ৪৫ জন এক সাথে একটি বাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হই। কয়েকদিন আনন্দ ভ্রমণ করে মঙ্গলবার সন্ধার পর যার যার ভাড়া বাসায় অবস্থান করি। মেম্বার দুলা ভাই এক রুমে একাই ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষনাৎ কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানিয়েছেন সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। এখনো মরদেহ মেডিকেলে রয়েছে।

৫ নং জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজা মিঞা জানান তিনি কক্সবাজার ভ্রমণে গিয়েছেন। বুধবার ফজরের সময় জানতে পারলাম আঃ হাই মেম্বার মারা গেছেন ইন্না…. রাজিউন। তার মৃত্যুতে জোড়খালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০