মাদারগঞ্জে ২২ সদস্যকে প্রায় ৯ লাখ টাকা ঋণ, পেয়ারা চারা বিতরণ - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে ২২ সদস্যকে প্রায় ৯ লাখ টাকা ঋণ, পেয়ারা চারা বিতরণ

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে ঋণ সহায়তা ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা বিআরডিবি কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সুখনগরী মধ্যপাড়া অপ্রধান শস্য দলের ২২ সদস্যের মধ্যে মোট ৮ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা ঋণ সহায়তা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে বিতরণ করা ঋণের আদায়কৃত সেবামূল্য থেকে ম্যানেজার কমিশন প্রদান করা হয়।

এ ছাড়া সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঋণগ্রহীতা ২২ সদস্যের প্রত্যেককে একটি করে মোট ২২টি পেয়ারা চারা দেওয়া হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঋণ সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে সদস্যদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। এতে তারা ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিতরণ করা পেয়ারা চারাগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০