মাদারগঞ্জ থানার ভল্টে জমা রাখা শতদলের ৯৯ লাখ টাকা গ্রাহকদের মাঝে বিতরণ শুরু - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জ থানার ভল্টে জমা রাখা শতদলের ৯৯ লাখ টাকা গ্রাহকদের মাঝে বিতরণ শুরু

জামালপুরের মাদারগঞ্জে থানার ভল্টে জমা রাখা শতদল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রায় ৯৯ লাখ টাকা গ্রাহকদের মাঝে বিতরণ শুরু করা হয়েছে ।

বৃহস্পতিবার সকালে সমিতির গ্রাহক মাজেদ ইসলামকে টাকা দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

প্রাথমিক পর্যায়ে মাদারগঞ্জ পৌরসভা ও ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের গ্রাহকদের টাকা দেওয়া হচ্ছে। যেসব গ্রাহকের আমানত ৩ লাখ টাকার নিচে, তাঁদের জমার ওপর ৫ শতাংশ হারে অর্থ ফেরত দেওয়া হচ্ছে। ৩ লাখ টাকার বেশি আমানতকারীরাও পর্যায়ক্রমে টাকা পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে বৃহস্পতিবার তাঁদের টাকা বিতরণ করা হয়নি।

এরই মধ্যে মাদারগঞ্জের ঝালুপাড়া এলাকার গ্রাহক শ্রীমতি রুপসী তাঁর জমা থাকা ২ লাখ টাকা থেকে ৫ শতাংশ হিসেবে ১০ হাজার টাকা ফেরত পেয়েছেন।

টাকা বিতরণ কার্যক্রমে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, শতদল সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মাদারগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মুঞ্জরুল ইসলাম মুসা, অর্থ উদ্ধার কমিটির প্রধান সমন্বয়ক মুখলেছুর রহমান, আহ্বায়ক মমতাজুর রহমান, সদস্য সচিব মাফিজুল ইসলাম , সদস্য রকিবুল ইসলাম ও সোনা মোল্লাসহ সংশ্লিষ্টরা।

জেলা সমবায় দপ্তর সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের ২৩টি সমবায় সমিতিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এসব সমিতির গ্রাহকসংখ্যা ৩২ হাজার ৪২৪ জন। গ্রাহকদের অভিযোগ, এসব সমিতিতে তাঁদের প্রায় ৭২০ কোটি ১৯ লাখ ১৫০ টাকা আটকে আছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, প্রবাসী, দিনমজুর, পোশাকশ্রমিক ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

আমানতের টাকা ফেরতের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ভুক্তভোগী গ্রাহকেরা। গত ২৭ সেপ্টেম্বর তাঁরা মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেন। এর পরই শতদল সমবায় সমিতির থানার ভল্টে থাকা অর্থ থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে পৌরসভা ও বালিজুড়ী ইউনিয়নের ৩ লাখ টাকার নিচে আমানতকারীদের নির্ধারিত হারে অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের গ্রাহকদেরও এ কার্যক্রমের আওতায় আনা হবে।

তবে ৩ লাখ টাকার বেশি আমানতকারীদের অর্থ ফেরতের সময়সূচি এবং তাঁদের জমার বাকি অংশ কীভাবে ও কখন পরিশোধ করা হবে, তা নিয়ে গ্রাহকদের মধ্যে এখনও অপেক্ষা রয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০