
জামালপুরের মেলান্দহে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে প্রবীণদের অংশগ্রহণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ আরিফুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং প্রবীণ সুধীবৃন্দ।
বক্তারা প্রবীণদের প্রতি সম্মান, তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ আশরাফুল আলম।
মন্তব্য করুন