
জামালপুরের মাদারগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় মাদারগঞ্জ মডেল থানা আয়োজিত আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভুঞা।
এছাড়াও বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়, মাদারগঞ্জ পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি আনন্দ চন্দ্র সরকার, মাদারগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মণ , সাবেক আহবায়ক রাখাল চন্দ্র সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।
এ সময় পূজা মন্ডপ কমিটির সভাপতি/সম্পাদক সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ২৮ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা সহ পর্যাপ্ত নিরাপত্তা থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন