কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এনামুল হক প্রধান - Channel 11
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
৫ অক্টোবর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এনামুল হক প্রধান

কুড়িগ্রাম জেলার ১১ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এনামুল হক প্রধান।

রবিবার (৪ অক্টোবর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম। মাস্টার প্যারেড শেষে সকাল ১০ টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় সম্পর্কে পুলিশ সুপার অবহিত হন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এছাড়া জেলা পুলিশের বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব, দক্ষতা ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আগস্ট ২০২৬ মাসে ০৬ জন এবং সেপ্টেম্বর ২০২৬ মাসে ০৬ জনসহ মোট ১২ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। সভায় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম বিভিন্ন থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এনামুল হক প্রধান দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, দ্রুত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তার এসব উদ্যোগে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং জনমনে স্বস্তি ফিরেছে।

কর্মদক্ষতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আসাদ আহম্মেদ রনি, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান এবং সকল থানা/ইউনিট প্রধানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০