বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, প্রতিবাদ করায় কৃষককে মারধর - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ, প্রতিবাদ করায় কৃষককে মারধর

জামালপুরের মেলান্দহে জমিতে বিষ (কীটনাশক) প্রয়োগ করে ভুট্টাখেত নষ্ট করার প্রতিবাদ করায় এক কৃষক ও তাঁর বাবাকে লাঠি-সোটা ও লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার ৫ নম্বর চর এলাকার বাসিন্দা আহত কৃষক মো. হযরত আলী (৩০) মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, মেলান্দহ উপজেলার সাধুপুর এলাকার শাকিল (৩১), শরিফ (৪৫), সাগর (২৫) ও মধু বেপারী (৫৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, জমির মালিকানা ও দখল নিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।অভিযোগে হযরত আলী উল্লেখ করেন, প্রায় ১০ বছর আগে মঞ্জু মিয়ার কাছ থেকে ২২ শতাংশ জমি দলিলমূলে কিনে নামজারি করে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। বর্তমানে ওই জমিতে ভুট্টা চাষ করেছেন তিনি।

গত রোববার দুপুরের দিকে বিবাদীরা তাঁর দখলে থাকা জমিতে বিষ প্রয়োগ করে ভুট্টাগাছ নষ্ট করে দেন। বিষয়টি জানতে পেরে বিকেল ৫টার দিকে হযরত আলী জমিতে গিয়ে বিষ প্রয়োগের কারণ জানতে চান। এ সময় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাঁর ও তাঁর বাবা আব্দুল জলিল শেখের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হযরত আলীর অভিযোগ, হামলাকারীরা দেশীয় লাঠি-সোটা ও লোহার রড দিয়ে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা প্রাণে রক্ষা পান। এ সময় বিবাদীরা সুযোগ পেলে তাঁদের খুন করে লাশ গুম করারও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী হযরত বলেন, ফসলের কি দোষ? প্রায় একমাস হলো কষ্ট করে ভুট্টা লাগিয়েছি, সার দিয়েছি, যত্ন নিয়েছি। তারা দিনে-দুপুরে বিষ দিয়ে আমার ফসলের ক্ষতি করে দিলো। আবার মেরে গুম করারও হুমকিও দিচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত, মো. শাকিল বলেন, রাতের আঁধারে তারা আমাদের জমি দখল করেছে। আমরা আমাদের জমিতে ফসলের জন্য বিষ প্রয়োগ করেছি। তারা মারামারি ও হুমকির যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

এ বিষয়ে মেলান্দহ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০