মানবিক সহায়তায় বাঁচতে পারে দেড় বছরের আদিলের জীবন, প্রয়োজন ৪ লাখ টাকা - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৫ অক্টোবর ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিক সহায়তায় বাঁচতে পারে দেড় বছরের আদিলের জীবন, প্রয়োজন ৪ লাখ টাকা

আদিলের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর বিকাশ নম্বর:০১৮৯৩৩৩১১০৩ (আনিছুর রহমান)

দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারে এসেছিল একমাত্র সন্তান আদিল। তাকে ঘিরেই ছিল মা-বাবার সব স্বপ্ন। কিন্তু দেড় বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয় শিশুটি। সন্তানের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র বাবা-মা।আদিলের জীবন বাঁচাতে প্রয়োজন জরুরি অস্ত্রোপচার। এ জন্য প্রয়োজন ৫ লাখ টাকা। সরকারি সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেলেও এখনো ৪ লাখ টাকা জোগাড় করা বাকি। তাই শিশুটির চিকিৎসায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তার পরিবার।

আদিল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকার বাসিন্দা আনিছুর রহমান ও কাকলী আক্তার দম্পতির একমাত্র সন্তান। বাবা আনিছুর রহমান পেশায় কাঠমিস্ত্রী, আর মা কাকলী আক্তার গৃহিণী। অভাব-অনটনের সংসারে দিনমজুরির মতো পরিশ্রম করে কোনো রকমে চলে তাদের জীবন।

পরিবারের একমাত্র সন্তানকে নিয়ে যখন স্বপ্ন বুনছিলেন মা-বাবা, তখনই নেমে আসে দুশ্চিন্তার অন্ধকার। হৃদরোগে আক্রান্ত আদিলকে প্রথমে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে তাকে ঢাকার মিরপুরের হার্ট ফাউন্ডেশনে পাঠানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছে শিশুটি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আদিলের অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ৫ লাখ টাকা।

কিন্তু সামান্য আয়ে সংসার চালানো বাবা আনিছুর রহমানের পক্ষে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে এখন দিশেহারা এই পরিবার। সময়মতো অস্ত্রোপচার করাতে না পারলে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বজনেরা।

আদিলের বাবা আনিছুর রহমান বলেন, “আল্লাহ অনেক অপেক্ষার পর আমাকে একটি মাত্র ছেলে দিয়েছেন। হঠাৎ দেড় বছর বয়সে ছেলেটি হৃদরোগে আক্রান্ত হয়। এমনিতেই সংসার চালাতে হিমশিম খাই, তার ওপর ছেলের চিকিৎসার খরচ জোগাড় করতে পারছি না। এখন কী করব, বুঝতে পারছি না। সরকারি সহযোগিতার জন্য উপজেলা সমাজসেবা অফিস থেকে এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। ছেলের অপারেশন সম্পন্ন করতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চাই।

মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. তৌফিকুল ইসলাম খালেক জানান, সরকারি সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে শিশুটির চিকিৎসার জন্য এক লাখ টাকা অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আদিলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

একটি শিশুর জীবন বাঁচাতে এখন প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা। আপনাদের সামান্য আর্থিক সহায়তাও হতে পারে আদিলের নতুন জীবনের আশার আলো। যে বয়সে হাসি-খেলায় বেড়ে ওঠার কথা, সেই বয়সে হাসপাতালের বিছানায় চিকিৎসার অপেক্ষায় রয়েছে শিশুটি। আদিলের চিকিৎসার জন্য সমাজের সামর্থ্যবান মানুষদের পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।

আদিলের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর বিকাশ নম্বর:০১৮৯৩৩৩১১০৩ (আনিছুর রহমান)

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০