মেলান্দহে সাড়ে ৭ লাখ টাকা নিয়ে উধাও মসজিদের ইমাম, থানায় অভিযোগ - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৮ অক্টোবর ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে সাড়ে ৭ লাখ টাকা নিয়ে উধাও মসজিদের ইমাম, থানায় অভিযোগ

জামালপুরের মেলান্দহে স্বর্ণের নেকলেস দেওয়ার প্রলোভন ও নানা অজুহাত দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে ৭ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক মসজিদের ইমামের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) রাতে মো. জুবায়ের নামে এক ব্যক্তি মেলান্দহ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত, মিজানুর রহমান (৩৭) মেলান্দহ  উপজেলার মালঞ্চ জামে মসজিদের ইমাম ও খতিব। মসজিদে নিয়োগের সময় তার দেওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী বর্তমান ঠিকানা ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা এবং স্থায়ী ঠিকানা হিসেবে কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর গাজিপুর আসরা মসজিদ বাড়ী উল্লেখ করা হয়েছে। তিনি ওই এলাকার ইসমাইল মজুমদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর মিজানুর রহমান তাঁর কাছে কিছু টাকা প্রয়োজন বলে জানান। এ সময় তিনি হংকং থেকে স্বর্ণের নেকলেস আসছে এবং সেটি তাকে দেওয়া হবে বলে আশ্বাস দেন। অভিযুক্তের কথায় বিশ্বাস করে জুবায়ের নগদ ১ লাখ ৫০ হাজার টাকা দেন। কয়েক দিনের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত মিজানুর রহমান বিভিন্ন প্রলোভন ও কৌশলে আরও কয়েকজনের কাছ থেকেও টাকা নেন। সব মিলিয়ে ৭ লাখ ৬৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগকারীর দাবি।

টাকা ফেরত চাইলে মিজানুর রহমান  বিভিন্ন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে গত ৭ অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে তিনি আত্মগোপনে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী জুবায়ের বলেন, তাকে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়েছি। প্রতারণা করে পালিয়ে যাবে বুঝতে পারি নাই। টাকা ফেরত পাওয়ার আশায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

অভিযুক্ত মিজানুর রহমান আত্মগোপনে ও মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে মালঞ্চ জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন মুঠোফোনে জানান, টাকা নেয়ার বিষয়টি আমি আগে থেকে জানতামনা। পালিয়ে যাবার পরে ভুক্তভোগীদের কাছে জানতে পেরেছি। মসজিদ কমিটির সদস্যদের নিয়ে মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০