মাদারগঞ্জে জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১০ অক্টোবর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় জোড়খালী রাইজিং স্টার মডেল স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ৩ নং গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি ইঞ্জিনিয়ার লিপসন মিয়া এবং উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক মো. রহমতুল্লাহ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান আজাদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং গুনারীতলা ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন সেক্রেটারি বিল্লাল হোসেন।

নবগঠিত কমিটিতে মমিনুর রহমান চঞ্চলকে সভাপতি এবং সরকার রাসেল মাহমুদ সাইদুরকে সহ সভাপতি করা হয়েছে। রিফাত ইসলামকে সেক্রেটারি, আল আমিন, মোখলেছুর রহমান ও রাশেদুজ্জামান সুমনকে সহ সেক্রেটারি, বুলবুল সরকারকে অর্থ সম্পাদক এবং ডা. জাহিদকে প্রচার সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটির নেতারা যুবসমাজকে সংগঠিত করে এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন ।

একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, আগামীর দেশ যুবসমাজের হাতেই নিরাপদ। তাই তরুণদের নৈতিকতা, সততা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনেও যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। যুব সমাজকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার জোরালো আহ্বান জানানো হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০