দুর্গাপূজা উপলক্ষে মেলান্দহে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ ও অর্থ সহায়তা - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষে মেলান্দহে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ ও অর্থ সহায়তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরের মেলান্দহে সনাতন ধর্মাবলম্বী দুস্থ ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহারের শাড়ি এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১৩৮ জনের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এ ছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে ১১ জনকে পাঁচ হাজার টাকা করে এবং মেলান্দহ পৌরসভার পক্ষ থেকে পাঁচজনকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এতে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি আব্দুর রহিম ও নুরুল আলম সিদ্দিকী, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র অধিকারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপহার ও আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তাঁদের মতে, উৎসবের আগে এ সহায়তা আনন্দ বাড়ানোর পাশাপাশি পূজার প্রস্তুতিতেও সহযোগিতা করবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০