মহা তাঁবুজলসার মধ্যদিয়ে মেলান্দহে শেষ হলো ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহা তাঁবুজলসার মধ্যদিয়ে মেলান্দহে শেষ হলো ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী

জামালপুরের মেলান্দহে মহা তাঁবুজলসার মধ্যদিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী–২০২৬।

রবিবার (১৮ অক্টোবর) সকালে বিদায়ী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ স্কাউটস, মেলান্দহ উপজেলা শাখার আয়োজনে এ ক্যাম্পুরী শেষ হয়।

গত বুধবার হতে শুরু হওয়া কাব ক্যাম্পুরীতে গতকাল শনিবার রাতে মহা তাঁবুজলসার জাঁকজমক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।

এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি কারী হামিদুল হক, মেলান্দহের প্রবীণ স্কাউটার, মেলান্দহ মুক্ত স্কাউটের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ স্কাউটসের মেলান্দহ উপজেলার সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল কবির শ্যামল তালুকদার, এম রফিকুল ইসলাম রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক
নুরুল আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটসের মেলান্দহ উপজেলা কমিশনার ও ক্যাম্পুরীর ক্যাম্প চিফ, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার; উপজেলা স্কাউটসের সম্পাদক ও ক্যাম্পুরীর সদস্যসচিব, মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা, উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ ও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম এবং চরবানী পাকুরিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুল্লাহ। এ ছাড়া সহকারী কমিশনার মোরশেদুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুদের সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে কাবিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত করা গেলে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, মানবিকতা ও মানুষের সেবা করার মানসিকতা তৈরি হবে।

তাঁরা আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাবিং কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে শিশুদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

‘সুস্থ সুন্দর জীবন গড়ি, স্কাউটের শুরুতেই কাবিং করি’ এই প্রতিপাদ্য বাস্তবায়নে বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক, স্কাউট নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পুরীতে কাব শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন, দলগত কাজ, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পুরীতে ৫০ টি ষষ্ঠকে তিনশত কাব শিশুসহ প্রায় ৪ শতাধিক লোক অংশগ্রহণ করে।

এছাড়া, ক্যাম্পুরীর সার্বিক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জামালপুর জেলার শ্রেষ্ঠ কাব লিডার মুহাম্মদ মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট স্কাউট নেতৃবৃন্দ ও রোভার স্বেচ্ছাসেবক।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন শিশুদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের চর্চা ও স্কাউট আদর্শের বিকাশে ভূমিকা রাখবে এবং দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে তাদের অনুপ্রাণিত করবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০