নগর জমিদার বাড়ির মাঠে জমজমাট ফুটবল প্রীতি ম্যাচ, ৪০ হাজার দর্শকের উচ্ছ্বাস - Channel 11
মোঃ নুর আলম (গোপালপুর) টাঙ্গাইল
২০ অক্টোবর ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগর জমিদার বাড়ির মাঠে জমজমাট ফুটবল প্রীতি ম্যাচ, ৪০ হাজার দর্শকের উচ্ছ্বাস

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী হেমনগর জমিদার বাড়ির মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ফুটবল প্রীতি ম্যাচ। জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ প্রীতি ম্যাচকে ঘিরে সকাল থেকেই মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো ফুটবলপ্রেমী।

মঙ্গলবার (২০ অক্টোবর) হেমনগর জমিদার বাড়ির মাঠে আয়োজিত এ প্রীতি ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুস সালাম পিন্টু।

বাংলাদেশ মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ম্যাচটি। খেলায় মুখোমুখি হয় ময়মনসিংহ কলসিন্দুর ও টাঙ্গাইল জেলা গোপালপুর মরহুম ফরহাদ হোসেন একাডেমি।

উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্দান্ত খেলায় মরহুম ফরহাদ হোসেন একাডেমি ৩-১ গোলে ময়মনসিংহ কলসিন্দুরকে পরাজিত করে। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ।

খেলাটি ঘিরে হেমনগর জমিদার বাড়ির মাঠ প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে প্রীতি ম্যাচটি সম্পন্ন হয়। মাঠের চারপাশে দর্শকদের ব্যাপক উপস্থিতি স্থানীয় মানুষের মধ্যে ফুটবল নিয়ে নতুন আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে।
প্রীতি ম্যাচটির আয়োজন করেন হেমনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতায় ভিপি গোলামরোজ তালুকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুর আলম খান সিদ্দিক, গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল মোর্শেদ, গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, হেমনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসীম মেম্বার, সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম, হেমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, গোপালপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সভাপতি নাজমুল ইসলাম শিশিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়দের সরাসরি মাঠে খেলতে দেখার সুযোগ পেয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ ফুটবলপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রীতি ম্যাচের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরও বাড়বে এবং নতুন খেলোয়াড় তৈরির পথ সুগম হবে। হেমনগর জমিদার বাড়ির ঐতিহাসিক মাঠে এমন বড় আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০