পূজামন্ডপ পরিদর্শনে মিষ্টি হাতে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান  - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূজামন্ডপ পরিদর্শনে মিষ্টি হাতে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান 

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে জামালপুরের মেলান্দহে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার একাধিক পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাঁদের খোঁজখবর নেন এবং মিষ্টি বিতরণ করেন। একই সাথে তিনি সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

পরিদর্শনকালে সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। কোনোভাবেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জামালপুর জেলার সিভিল সার্জন ডা. আজিজুল হক, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সহসভাপতি এম. রহিম, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

শারদ উৎসবে স্থানীয় সাংসদের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০