বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরী শিক্ষার্থী, থানায় অভিযোগ মায়ের - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরী শিক্ষার্থী, থানায় অভিযোগ মায়ের

জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী স্কুল-শিক্ষার্থী। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর থেকে উপজেলার আদ্রা ইউনিয়নের থুরী টনকীপাড়া এলাকায় প্রেমিক ফেরদৌস হাসান হৃদয়ের (২১) বাড়িতে অবস্থান করছে ওই কিশোরী। এ ঘটনায় কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

কিশোরীর দাবি, হৃদয়ের সঙ্গে তাঁর প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক। সম্প্রতি হৃদয়ের পরিবার তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে এমন খবর জানতে পাওয়ার পরই বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে গিয়ে অবস্থান নেন ঐ কিশোরী।

কিশোরীর ভাষ্য, হৃদয়কে বিয়ে করতে না পারলে বিষপানে আত্মহত্যা করবেন। এ জন্য বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে হাজির হন তিনি। তবে হৃদয়ের সৎমা বিষের বোতলটি কেড়ে নেন বলে জানান কিশোরী।

জানা গেছে, স্থানীয় একটি গার্লস হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী। তিনি ২০২৭ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরিক্ষায় অংশ নিবেন এবার। অন্যদিকে হৃদয় পড়াশোনার পাশাপাশি কাঁচামালের ব্যবসা করেন। তিনি একই এলাকার মো. সোহেলের ছেলে।

কিশোরী বলেন, ‘আমাদের সম্পর্কের কথা হৃদয়ের পরিবারের সবাই জানেন। এলাকার লোকজনও বিষয়টি জানেন। এখন বিয়ে না হলে কাউকে মুখ দেখাতে পারব না। হৃদয় আমাকে বিয়ে না করলে এই বাড়িতেই বিষ খেয়ে মারা যাব।’

ওই কিশোরী আরো বলেন, দুই পরিবারের সদস্যসহ এলাকার অনেকেই তাঁদের সম্পর্কের কথা জানেন। তবে সম্প্রতি হৃদয়ের পরিবার তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ কারণে তিনি বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে অবস্থান নিয়েছেন।

এদিকে হৃদয়ের বাড়িতে অবস্থান নেওয়ার পর হৃদয় ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে হৃদয়ের পরিবারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে বাড়িটির আশপাশে উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয় বাসিন্দা মিশু ও মমিন জানান, ওই কিশোরী ও হৃদয়ের বাড়ি পাশাপাশি। তাঁরা একই বংশেরও। বিষয়টি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে মনে করেন তাঁরা।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০