
জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মাদারগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধানী দৃষ্টি যুব সেবা সংঘের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী দৃষ্টি যুব সেবা সংঘের পৃষ্ঠপোষক ও তেঘরিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান (এরশাদ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি, উপদেষ্টা ও অডিটর আনিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি আহমেদ আব্দুল্লাহ অন্তর।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মুস্তাফিজুর রহমান ও সবুজ মিয়া, অর্থ সম্পাদক মো. সেলিম, কার্যনির্বাহী সদস্য শাকিল আহমেদ, ছাব্বির আহমেদ ও রকিব দেওয়ানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সন্ধানী দৃষ্টি যুব সেবা সংঘ ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে অত্র অঞ্চলে শিশুদের শিক্ষা কার্যক্রম, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কল্যাণ এবং যুবসমাজের স্বাবলম্বীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন