মেলান্দহে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৯ নভেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের মেলান্দহে মাহমুদপুর ইউনিয়নের খাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) দুপুরে খাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষিকারা এই মানববন্ধনের আয়োজন করে। এলাকাবাসী অনতিবিলম্বে প্রধান শিক্ষক শরীফ উদ্দিনের অপসারণ দাবী করেছেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, প্রধান শিক্ষক শরীফ উদ্দিন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। কোন বিষয়ে জানতে চাইলে কথা না বলে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। বিভিন্ন সময় বিদ্যালয়ের অনুদানের টাকা পেলে তা কোন কাজ না করেই নিজে আত্মসাত করেন। এছাড়াও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হয়ে বিভিন্ন অজুহাতে নিজের ব্যক্তিগত কাজে সময় পার করেন। এসব কর্মকান্ডের বিষয়ে কোন অভিভাবক প্রতিবাদ করতে গেলে তাকেও হেনস্থা করার অভিযোগ করা হয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

প্রধান শিক্ষক শরীফ উদ্দিনের এসব কর্মকান্ডের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছেন ভোক্তভোগী এলাকাবাসী ও সহকারী শিক্ষকগণ।

বিদ্যালয়ের সহাকরী শিক্ষক মানসুরা বলেন, প্রতিনিয়ত আমাদের হেনস্থা করেন প্রধান শিক্ষক শরীফ উদ্দিন। তার নিকট থেকে আমাদের কোন বিষয়ে তিনি সহযোগীতা করেন না। তিনি শুধু প্রধান শিক্ষকের কর্তৃত্ব ফলানো চেষ্টা করেন। তিনি বিভিন্ন অনুদানের টাকা সঠিক ভাবে কাজ করেন না।

স্থানীয় জাহিদুল মাস্টার জানান, প্রধান শিক্ষক তার সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অশালীন আচরণ করেন। এছাড়াও সে দীর্ঘদিন থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছে। সে কোন কিছুই তোয়াক্কা না করে বিভিন্ন অনুদানের টাকা নিজের মত করে খরচ করে ভাউচার তৈরি করেন। সে কোন অভিভাবক ও স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিদের না জানিয়ে ম্যানেজিং কমিটি গঠনের পায়তারা করছেন। একমাত্র প্রধান শিক্ষকের আচরনের কারনেই বিদ্যালয়টিতে কোন শিক্ষার্থী ভর্তি হতে চায় না। এছাড়াও বিদ্যালয়ের ৪টি সিলিং ফ্যান সে নিয়ম বহির্ভুতভাবে বাড়ীতে নিয়ে গেছেন।

আলতাফুর রহমান বলেন, শরীফ উদ্দিনের অদক্ষতার কারণে খাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ধ্বংসের দারপ্রান্তে। তিনি ইচ্ছামত বিদ্যালয়ের গাছ কেটে বাড়িতে নিয়ে যান। বিদ্যালয়ের মাঠ থেকে মাটি তুলে বাড়ীতে নিয়ে গেছেন; যা অনেকেই দেখেছেন। শরীফ উদ্দিনের হাত থেকে বিদ্যালয়টি রক্ষা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন থেকে শরীফ উদ্দিন তার সহকর্মীদের সাথে অসদারচণ করে আসছেন। উনাকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। কিন্ত তিনি সংশোধন হননি। তার বিরুদ্ধে উপজেলা ও জেলা পর্যায়ে অভিযোগ দেয়া আছে। শরীফ উদ্দিন একজন দুর্নীতিবাজ লোক। তাকে অপসারণ করা না হলে কোন ভাবেই বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ তৈরি হবে না।

এবিষয়ে খাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা দাবী করে বলেন, তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেগুলো সব মিথ্যা ও বানোয়াট। বিদ্যালয়ের অনুদানের সকল টাকার হিসাব আছে। আমি কোন দূর্নীতি করি নাই। মাঠ থেকে মাটি উত্তলন করে শহীদ মিনার তৈরি করা হয়েছে। সিলিং ফ্যান হারিয়েছে যার জন্য থানায় জিডি করা আছে। আমাকে হেয় করার জন্যই তারা এই মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০