সমবায় আন্দোলন জোরদারে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান নীলফামারী জেলা প্রশাসকের - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
৯ নভেম্বর ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সমবায় আন্দোলন জোরদারে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান নীলফামারী জেলা প্রশাসকের

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস আজ। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, গাছের চারা বিতরণ এবং ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির।

এমএসডিএফের চেয়ারম্যান মারুফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা।
এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য মো. আমিরুল ইসলাম এবং সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র রায়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলন জোরদার করা গেলে মানুষের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভরশীলতা ও সক্ষমতা বাড়বে।

অনুষ্ঠানে নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেড ও পরিবর্তন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়। একই সঙ্গে নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোছা. শারমীন আক্তারকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, দিবসটি উপলক্ষে উন্নত জাতের গাভি পালন প্রকল্পের আওতায় চওড়া বড়গাছা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ও লক্ষ্মীচাপ নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে এক লাখ টাকা করে ঋণের চেক দেওয়া হয়েছে। এ ছাড়া খোকশাবাড়ি পাট উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড ও সোনারায় সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

অন্যদিকে, নীলফামারী সদর উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধান জানান, জাতীয় সমবায় দিবস উপলক্ষে সদর উপজেলার ১০টি সমবায় সমিতি স্টল স্থাপন করে। এসব স্টলে সমিতিগুলোর উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির স্টলগুলো পরিদর্শন করেন। আরো উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০