মহালছড়িতে প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী - Channel 11
উত্তম চাকমা (মহালছড়ি) খাগড়াছড়ি
১১ নভেম্বর ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়িতে প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী

খাগড়াছড়ির মহালছড়িতে এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস) মহালছড়ি থানা কমিটি কর্তৃক আয়োজিত পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠির মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও ‘জুম্ম জাতীয় শোক দিবস’ পালিত হয়েছে।

এ দিবসটি উপলক্ষে ১০ নভেম্বর মঙ্গলবার বিভিন্ন কর্মসূচী পালন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও তার অঙ্গসংগঠনগুলো।

ঘোষিত কর্মসূচী অনুযায়ী সকাল সাড়ে ৯ টায় প্রভাতফেরী ও এমএন লারমার বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় জেএসএস ও সহযোগী সংগঠন ছাড়াও বন্ধু প্রতীম সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক), মুবাছড়ি ইউনিয়ন পরিষদ ও মনাটেক কজমা ক্লাবসহ অন্যান্য গ্রাম থেকে আসা ক্লাবের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে প্রয়াত এমএন লারমার শ্মরণে এক শ্মরণ সভা অনুষ্ঠিত হয়। মহালছড়ির মুবাছড়ি ইউনিয়নের করল্যাছড়ি মাঠে অনুষ্ঠিত শ্মরণ সভায় সতেজ চাকমার সঞ্চালনায় জেএসএস মহালছড়ি থানা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেএসএস এর কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক কাকলী খীসা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেএসএস খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রীতি খীসা, জেএসএস এর কেন্দ্রীয় কমিটির সদস্য থুইলাঅং মারমা, জেএসএস খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি প্রিয় কুমার চাকমা (তনুজ বাবু), ইউপিডিএফ (গণতাস্ত্রিক) এর মহালছড়ি ইউনিট সমন্বয়ক প্রজিত চাকমা, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা।

এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী ও পুরুষ এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। শ্মরণ সভায় শোক প্রস্তাব পাঠ করেন মুবাছড়ি ইউপি সদস্য যুদ্ধ রঞ্জন চাকমা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের মহালছড়ি থানা কমিটির সভাপতি ডায়না চাকমা, যুব কমিটির দীপু চাকমা, ক্যাচিং মারমা, শান্তি বিজয় চাকমা প্রমূখ।

দিবসটি উপলক্ষে ‘জুম্ম স্বার্থ পরিপন্থী ও চুক্তিবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করি’—এই আহ্বানকে সামনে রেখে পাহাড়ি জাতি গোষ্ঠিকে জেএসএস এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

বক্তারা আরো প্রয়াত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার রাজনৈতিক জীবন, সংগ্রাম, আদর্শ ও অবদানকে শ্রদ্ধাভরে শ্মরণ করেন এবং পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবীর আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানান।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ১০ নভেম্বর সকাল সাড়ে ৮টা জমায়েত ও কালোব্যাজ ধারণ, সকাল ৯টায় প্রভাতফেরি, সকাল সাড়ে ৯ টায় পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল ১০টায় শোকপ্রস্তাব পাঠ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যা ৬ টায় প্রদীপ প্রজ্বলন ও ফানুস উড়ানোর কর্মসূচি রয়েছে।
উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিগোষ্ঠির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রতিষ্ঠাতা।

১৯৮৩ সালের ১০ নভেম্বর তিনি বিভেদপন্থীদের সশস্ত্র হামলায় তার ৮ সহযোদ্ধাসহ নিহত হন। তাঁর মৃত্যুবার্ষিকী পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের কাছে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে প্রতিবছর পালিত হয়ে আসছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০