
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (Director General বা DG) হলেন মাদারগঞ্জের কৃতি সন্তান মেজর জেনারেল তৌহিদুল আহমেদ।
মেজর জেনারেল তৌহিদুল আহমেদ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের কাতলামারী এলাকার বাসিন্দা।
মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। তিনি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) কর্মরত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বর্তমান চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।
এরপূর্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বর্তমানে তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন