কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস, নাশকতা এবং গণতন্ত্র ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

রোববার (২২ নভেম্বর) দুপুরে মেলান্দহ আধুনিক অডিটোরিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ বাজারের গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

সমাবেশে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দেশে কোনো ধরনের নাশকতা, সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। এসব কর্মকাণ্ডে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনতে হবে। রাজনীতির নামে সাধারণ মানুষের ক্ষতিসাধন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবেনা।

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে সংযত ও দায়িত্বশীল থাকতে হবে। কোথাও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

মোস্তাফিজুর রহমান বাবুল আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়ন ও জনকল্যাণে কাজ করাই তাঁদের দায়িত্ব। এ জনপদে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও অন্যায়-অবিচারের কোনো স্থান হবে না। দলমত-নির্বিশেষে সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সমাবেশে মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি এম রফিকুল ইসলাম রহিমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০