নওগাঁর পোরশায় আম চুরি করতে এসে আটক চোর - Channel 11
admin
১৯ জুন ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর পোরশায় আম চুরি করতে এসে আটক চোর

নওগাঁর পোরশায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে আটক হয়েছে দুই চোর। আটকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাটি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান (২৫) এবং একই এলাকার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে একেএম বাদরুল আলম (৪৮)।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে আটককৃত দুজন ২টি ট্রাক্টর ও তাদের সংঘবদ্ধ প্রায় অর্ধশতাধিক সহযোগীদের নিয়ে আম চুরি করতে আসে পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রামে। তারা ওই এলাকার ডাঃ সাইদুর রহমানের একটি বড় বাগানের আম চুরি করতে শুরু করে।

পাহারাদার টের পেয়ে কৌশলে বাগান মালিক ও স্থানীয়দের জানান। বাগান মালিক ও এলাকাবাসীর ফোন পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় জাহিদ হাসান ও বাদরুল আলমকে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাদের সংঘবদ্ধ সহযোগীরা। এসময় ঘটনাস্থল থেকে ২টি ট্রাক্টর ও ৭০ ক্যারেট আম জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ঘটনায় বাগান মালিক ডা. সাইদুর রহমান বাদি হয়ে থানায় মামলা করেছেন। আটককৃতদের জেল হাজতে পাঠানোর প্রস্ততি চলছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০