লালমোহনে পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির মিছিল ও আলোচনা সভা - Channel 11
admin
২০ জুন ২০২৫, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির মিছিল ও আলোচনা সভা

লালমোহনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র মিছিল ও আলোচনা সভার খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

ভোলার লালমোহনে মিছিল করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এতে অংশ নিয়েছেন লালমোহন উপজেলার নেতাকর্মী।

শুক্রবার বিকালে লালমোহন উত্তর বাজার বিজেপির অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর পার্টির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) লালমোহন উপজেলার সভাপতি মোঃ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রউপ সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির ঢাকা মহানগর উত্তর যুগ্ম- আহবায়ক মোঃ মিলন ফরাজী।

এসময় আরও বক্তব্য রাখেন,ছাত্র সমাজের আহবায়ক মোঃ হাফিজুর রহমান মুন্না, শ্রমিক পার্টির আহবায়ক ঘোষণা কবির, যুবসংহতি পার্টির সদস্য সচিব মোঃ মোমিনসহ আরও অনেকে।

 

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লালমোহন উপজেলা শুধু বিজেপি নয়। সহযোগী সংগঠন আরও ৫টি সংগঠন হয়েছে। বাংলাদেশ জাতীয় যুব সংহতি বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বাংলাদেশ জাতীয় মহিলা পার্টি টোটালে ছয়টি সংগঠন হয়েছে। ধর্মভিত্তিক রাজনীতির বাহিরে শুধু আমরা দুটি দলকে চিনি এটা আপনাদের মুখস্ত। তৃতীয় দল হিসাবে ছিল না কোন দল এখন বর্তমানে আমাদের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বাংলাদেশে তৃতীয় দল হিসাবে পরিচিত হয়েছে। আপনারা জানেন ২০১৮ সালের পরে যখন আমাদের দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে হবে আমরা আপনাদের দোয়ায় ঢাকাতে ৫৭টি থানা ১৫৯ টি ওয়ার্ড আমরা বিজেপির কমিটি দিয়েছি। এমনকি আমরা বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলা কমিটি দিয়েছে কারণ মানুষ নতুন রাজনীতির মুখ দেখতে চায়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০