মাদারগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১২ জানুয়ারী ২০২৬, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাদারগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল।

মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফাহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সম্পদ কবির, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদ মাহিন হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের নেতা হাসিবুল রহমান আসিফ।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান আতিক, জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সৌরভ ও মোস্তাফিজুর রহমান হারুন, সদস্য নাঈম ইসলাম, মাদারগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, মাদারগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু, মাদারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এবং মাদারগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক নেতা শামীম আহম্মেদ।

কর্মশালায় মাদারগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

১

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

২

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৩

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৪

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৫

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৬

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৭

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৮

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৯

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১১

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১২

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৩

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৪

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৫

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৭

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৮

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৯

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

২০