মাদারগঞ্জে ৯ জুয়াড়ি আটক' ৩ মোটরসাইকেলসহ নগদ টাকা জব্দ   - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে ৯ জুয়াড়ি আটক’ ৩ মোটরসাইকেলসহ নগদ টাকা জব্দ  

জামালপুরের মাদারগঞ্জে ৯ জুয়াড়ি কে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বালিজুড়ী ইউনিয়নের শুভগাছা এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন মাদারগঞ্জের গাবের গ্রামে এর সোহেল মন্ডল (৪০), মজনু খান (৪৭), সুজন খান (৪২) ,  পশ্চিম সুখনগরী এলাকার নূর মোহাম্মদ (২৫) ও সাইদুল মন্ডল (৪২), বালিজুড়ী এলাকার শুক্কুর আলী ফকির, ইসলামপুরের সামিউল (৪৫), মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়ার বিদ্যুৎ আকন্দ (৩৫), সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাকুড়ার হাফিজুর রহমান (৩৫),  তাদের কাছ থেকে  নগদ ৭১ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা, ৭ বান্ডিল তাস এবং ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়।  বুধবার বেলা ১২ টায় আটকৃত আসামীদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভুঞা বলেন, গত ১৩ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শুভগাছা এলাকায় জুয়া খেলতে বসবে। বিষয়টি আমরা জামালপুর জেলা সুযোগ্য পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ জাবের সাদেক স্যার কে অবগত করি এবং তার নির্দেশনায় মাদারগঞ্জ থানার টিম গিয়ে চারপাশে ঘিরে ফেলে ৯ জুয়াড়ি কে আটক করে এবং কয়েকজন পালিয়ে যায় । ঐ স্থান থেকে নগদ ৭১ হাজার ৫শত পঞ্চাশ টাকা ও ৭ বান্ডিল তাস এবং ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ  অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

১

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

২

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৩

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৪

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৫

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৬

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৭

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৮

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৯

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১১

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১২

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৩

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৪

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৫

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৭

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৮

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৯

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

২০