উলিপুরে প্রতারণার মামলায় প্রতারক দম্পতির ৩ বছরের সাজা - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে প্রতারণার মামলায় প্রতারক দম্পতির ৩ বছরের সাজা

কুড়িগ্রামে প্রতারণার মামলায় প্রতারক দম্পতির ৩ বছরের সাজা দিল আদালত। মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার রামদাস ধনী রাম সরদার পাড়ার বাসিন্দা, আব্দুর রশিদ ও আফরোজা বেগম দম্পতি সরকারি চাকরি করার সুবাদে, উপজেলার স্কুল শিক্ষক আব্দুল মালেক মাষ্টার এর নিকট থেকে তার আপন জামাতা কে খাদ্য অধিদপ্তরে চাকরি নিয়ে দেবার কথা বলে ১৪ লক্ষ টাকা নেয়, টাকা নিয়ে দীর্ঘদিন অতিবাহিত করে চাকুরী না দিয়ে টালবাহানা করতে থাকে। এমত অবস্থায় স্কুল শিক্ষক আব্দুল মালেক উপায় না পেয়ে গত ৯/৪/২৩ ইং তারিখে কুড়িগ্রাম আদালতে হাজির হয়ে উক্ত প্রতারক দম্পতির বিরুদ্ধে একটি প্রতারনার মামলা দায়ের করেন। যাহার মামলা নং সিআর ২৯৩/২৩ (উলি)।

মামলাটি দুই বছরের অধিক চলার পরে কুড়িগ্রামের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান লাইজু মিয়া গত ১২/১/২৬ ইং তারিখে জনাকীর্ণ আদালতে উক্ত প্রতারক দম্পতি আফরোজা বেগম কে যথাক্রমে ৩ বছর ও আব্দুর রশিদ কে এক বছর ছয় মাসের কারাদণ্ড প্রদান করে, সেই সাথে উক্ত দম্পতিকে ৫ হাজার টাকা অর্থ দ্বন্ডের আদেশ প্রদান করেন। বর্তমানে উক্ত প্রতারক দম্পতি জেল হাজতে রয়েছেন।

আফরোজা বেগম উলিপুর উপজেলার গুনাই গাছ ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তার স্বামী আব্দুর রশিদ ঢাকা ওয়াসায় এমপিও পদে কর্মরত আছেন, তাহার আইডি নং ১৭২৯। খোঁজ নিয়ে আরো জানা গেছে, উক্ত প্রতারক দম্পতি উলিপুর উপজেলার প্রায় ৫০ টি পরিবারের নিকট হতে চাকরি দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন।

এ বিষয়ে ইতিপূর্বেও তাদের নামে দুটি মামলা দায়ের হয়েছিল যাহাতে তারা সাজাও ভোগ করেন। মামলা টি বাদীপক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট আলী আহমেদ আতিক।
মামলা রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

১

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

২

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৩

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৪

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৫

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৬

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৭

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৮

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৯

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১১

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১২

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৩

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৪

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৫

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৭

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৮

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৯

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

২০