থানা চত্বরে আগুন আতঙ্কঃ জব্দকৃত পলিথিন পোড়াতে গিয়ে ছড়িয়ে পড়ে আগুন - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
১৭ জানুয়ারী ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থানা চত্বরে আগুন আতঙ্কঃ জব্দকৃত পলিথিন পোড়াতে গিয়ে ছড়িয়ে পড়ে আগুন

জামালপুরের ইসলামপুর থানায় জব্দকৃত অবৈধ পলিথিন পোড়ানোর সময় আগুন ছড়িয়ে পড়ায় থানা চত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় থানা মার্কেটসহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ ভয়ে এদিক–ওদিক ছোটাছুটি করতে থাকে।

ঘটনাটি ঘটে শনিবার (১৭ জানুয়ারি) রাত প্রায় ৮টার দিকে। উদ্ধারকৃত অবৈধ পলিথিন ধ্বংসের উদ্দেশ্যে সহকারী কমিশনার (ভূমি) ইফতেরখার আহমেদের উপস্থিতিতে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ এবং যৌথ বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে থানা কম্পাউন্ড মাঠে আগুন দেওয়া হয়।

এক পর্যায়ে পলিথিন পোড়ানোর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে থানা মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম গাজী বলেন, “থানার মাঠে জব্দকৃত অবৈধ পলিথিন পোড়ানোর সময় আগুনের তাপ বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

১

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

২

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৩

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৪

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৫

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৬

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৭

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৮

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৯

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১১

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১২

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৩

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৪

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৫

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৭

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৮

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৯

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

২০