চৌদ্দগ্রাম মমতার আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ - Channel 11
মোঃ নাজিমউদ্দীন (চৌদ্দগ্রাম) কুমিল্লা
১৮ জানুয়ারী ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রাম মমতার আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ

“দুঃখীর চোখে ঝরবে না জল, পাশে থাকবে মমতার আঁচল” এই প্রতিপাদ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও দুস্থ, অসহায়, এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মমতার আঁচল ফাউন্ডেশন।

এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের আলহাজ্ব নূর মিয়া ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: শাহ আলম খোকন।
‎
‎ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান নির্বাহী আয়েশা আক্তার এর সভাপতিত্বে ও মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহেরুন্নেছা শিখার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সায়ীদ আবদুল মালিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষিকা নাজমা আক্তার, ফাউন্ডেশনের সেক্রেটারি জয়নাল আবেদিন জয়, ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মফিজুর রহমান, মাওলানা নূর আহম্মেদ মজুমদার, মো: রুবেল আহমেদ, করপাটি মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, নানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমীর হোসেন, পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা জাফর আহম্মেদ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

১

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

২

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৩

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৪

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৫

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৬

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৭

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৮

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৯

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১১

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১২

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৩

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৪

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৫

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৭

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৮

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৯

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

২০