জামালপুর-২ আসনে নির্বাচনী উত্তাপ-বিএনপির মিছিলে উত্তাল চরগোয়ালিনী - Channel 11
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর-২ আসনে নির্বাচনী উত্তাপ-বিএনপির মিছিলে উত্তাল চরগোয়ালিনী

জামালপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী প্রচারণার গতি দিন দিন বেড়েই চলেছে । বৃহস্পতিবার বিকেলে চরগোয়ালিনী ইউনিয়নে অনুষ্ঠিত হয় দলটির শক্তিশালী প্রচারণা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ।

ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতির ছেলে ও ছাত্রদল নেতা রুবেল মিয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান এবং যুবদলের সাবেক সভাপতি শাহজামাল মেম্বারের নেতৃত্বে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

পরে ডিগ্রীরচর মোল্লা পাড়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা।

সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সামিউল হক লাভলু ও ছাত্রদল নেতা রুবেল মিয়া বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটের মাধ্যমে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা দাবি করেন, এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ। তাই নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদারের আহ্বান জানানো হয়।

সমগ্র কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে চরগোয়ালিনী ইউনিয়ন পরিণত হয় স্লোগান ও মিছিলে মুখর এক নির্বাচনী জনপদে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ’ত্যু

১

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায়

২

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

৩

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

৪

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৫

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৬

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৭

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৮

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৯

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১০

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

১১

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১২

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১৩

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১৪

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৫

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৬

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৭

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৮

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৯

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

২০