মালয়েশিয়া প্রবাসী মাদারগঞ্জের দুলাল উদ্দিনের মৃত্যু'পরিবারে শোকের ছায়া   - Channel 11
admin
২৯ জুন ২০২৫, ৩:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া প্রবাসী মাদারগঞ্জের দুলাল উদ্দিনের মৃত্যু’পরিবারে শোকের ছায়া  

মালয়েশিয়া প্রবাসী মাদারগঞ্জের দুলাল উদ্দিনের মৃত্যু’ পরিবারে শোকের ছায়া (ইনসেটে দুলাল উদ্দিন)। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

পরিবারের সদস্যদের সুখে রাখতে গত বছর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জামালপুরের মাদারগঞ্জের দুলাল উদ্দিন (৫৫)।  গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪ টায় Absolutely একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  সে ১ নং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার মৃত সুরুজ প্রামাণিক এর ছেলে দুলাল উদ্দিন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। স্ত্রী ও ২ মেয়ে, ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মৃত দুলাল উদ্দিনের ছেলে আব্দুর রহিম বলেন আমি গত ২০২৩ সালে মালয়েশিয়া গিয়েছিলাম সাপ্লাই ভিসার কারণে কাজ করার পর ও বেতন পায়নি পরে বাবা আমারে পাঠিয়ে দেয়।  আমারো বিদেশে যাওয়া আসা যাবতীয় খরচ সহ ১১ লক্ষ টাকা লেগেছে। বর্তমানে আমরা ঋণগ্রস্ত আছি।

মৃত দুলাল উদ্দিনের স্ত্রী রহিমা বেগম কান্না জড়িত কন্ঠেই প্রতিনিধি কে  বলেন গত বৃহস্পতিবার সকাল,দুপুর এবং সর্বশেষ বিকাল ৩ টায় আমার স্বামীর সাথে কথা হয়েছে।ভালো মানুষ ছিল সে, কথা বলার সময়  শারিরীক কোন সমস্যা ও ছিল না । কর্মস্থলে হঠাৎ তার বুকে ব্যাথা করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।   ১০ বছর যাবৎ  রানামা কোম্পানিতে চাকরি করতো সে এরমধ্যে একবারো দেশে আসেনি।  তবে আগস্টে আসার কথা ছিল’ বাড়ীতে জীবিত ফেরা হলো না তার।

স্থানীয় ইউপি সদস্য আজাদ মিয়া বলেন প্রবাসী দুলাল প্রামাণিক মৃত্যুবরণ করায়  ঐ পরিবারে কর্মক্ষম কোন লোক নেই।  বর্তমানে ঋনগ্রস্তের মধ্যে রয়েছে পরিবারটি। ঐ পরিবারের জন্য  সমাজের বিত্তবান ও সরকারের সহযোগীতা কামনা করেন তিনি।

১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ তৌফিকুল ইসলাম খালেক বলেন অত্র ইউনিয়নের বাসিন্দা দুলাল প্রামাণিক মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেছেন বিষয়টি জেনেছি।  মরহুমের ভাই এবং ভাতিজা এসেছিল যে ডকুমেন্টস গুলো জরুরি প্রয়োজন সেগুলো দ্রুত সমাধান করে দিয়েছি। ইউনিয়ন পরিষদের যে সকল সুযোগ-সুবিধা রয়েছে  সেগুলো দেওয়া হবে। তার স্ত্রীর জন্য বিধবা ভাতা’র ব্যবস্থা করা হবে। উপজেলা  সমাজসেবা অফিস ও  ইউএনও অফিসে আবেদন করলে সাধ্যমত আর্থিক সহযোগিতা করা হবে ঐ পরিবারকে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনার জেরে দলীয় পদ হতে অব্যাহতি, অভিযোগ ইউনিয়ন ছাত্রদল সভাপতির

১

ভোগডাঙ্গায় বিএনপি’র কর্মীসভা জনসমুদ্রে পরিণত- চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নাম ঘোষণা

২

২৭০ শিক্ষার্থীর অংশগ্রহণে আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

৩

ঠাকুরগাঁওয়ে মাদক কারবারি আটক

৪

বাগমারায় জনগণের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক সরদারের মতবিনিময়

৫

সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় এনে নীলফামারী জামায়াতের বিক্ষোভ

৬

রানীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

৭

মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

৮

ফ্যাসিস্ট শক্তিকে ঠেকানোর জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ- কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদ

৯

নীলফামারীতে আল আবরার মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০

প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের উৎসাহ, মেলান্দহে র‍্যালি ও আলোচনাসভা

১১

কুড়িগ্রামে ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ব্যবস্থা নেয়ার উদ্যোগ

১২

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

১৩

শ্রেষ্ঠ বিদ্যালয় সম্মাননা পেল বালিজুড়ী রওশন আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৪

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, অপহরনের পর মুক্তিপণ দাবি -আটক ইমাম

১৫

ঢাকা উত্তরা থেকে মাদারগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফরিদুল ইসলাম গ্রেফতার

১৬

নীলফামারীতে ৬৬ জনের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

১৮

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও জনগন একসঙ্গে কাজ করতে হবে- এমপি বাবুল

১৯

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

২০